ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মাঝরাতে শাফিনকে নিয়ে যা লিখলেন পরীমনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ২৬ জুলাই ২০২৪
মাঝরাতে শাফিনকে নিয়ে যা লিখলেন পরীমনি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড মাইলসের দীর্ঘ সময়ের ভোকাল, সুরকার ও গীতিকার শাফিন আহমেদের মৃত্যুতে শ্রোতাগোষ্ঠী ও সহকর্মীদের পাশাপাশি শোক ছড়িয়েছে সিনে দুনিয়ায়ও। বিষাদে ভরেছে চিত্রতারকাদের টাইমলাইন। মাঝরাতে কিংবদন্তি এই ব্যান্ডতারকাকে নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন পরীমনিও।

গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পরীমনি ফেসবুকে নিজের বিষণ্ণ বদনের একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, ‘আজ জন্মদিন তোমার হয়ে রয়ে যাবে চিরকাল। জন্মদিনের গান হয়ে বেঁচে থাকুক তার চলে যাওয়া। প্রিয় শাফিন আহমেদ আমরা আপনাকে মিস করব সারাজীবন।’ 

এর আগে শাফিনকে নিয়ে শোক প্রকাশ করেছেন আরও অনেকে। নিজের ফেসবুকে তার গানের কয়েকটি লাইন তুলে দিয়ে জেমস লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না/ যদি বলি ফুল তবুও হবে ভুল/ তোমার তুলনা হয় না।’

Advertisement

এরপর নগরবাউল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!