রোববার বেলা ১১টার দিকে নাগরিক অধিকার আন্দোলন- নোয়াখালী জেলা শহর মাইজদী পৌর বাজার থেকে মাইজদী টাউন হল মোড় পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন। এর আগে, শনিবারও তারা জেলা শহর মাইজদীর বিভিন্নস্থানে এ কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজী, সদস্য সচিব জামাল হোসেন বিষাদ, বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, রয়েল ডিস্ট্রিক্ট নোয়াখালী ও সাইবার ওয়ারিয়র্সসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
.png)
নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব জামাল হোসেন বিষাদ জানান, দুইশ বছরের পুরোনো জেলা হলেও আজ পর্যন্ত একটি উন্মুক্ত বিনোদন কেন্দ্র গড়ে তুলতে পারেনি পৌর কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন। শনিবার সকাল সন্ধ্যা এবং রোববার সকাল সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ করা হবে। ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় টাউন হল মোড়ে সংহতি সবাবেশ করা হবে। সমাবেশ শেষে জেলা প্রশাসক ও পৌর মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
নাগরিক অধিকার আন্দোলনের আহবায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজী জানান, এ শহরের মানুষের দীর্ঘদিনের এ প্রাণের দাবি নিয়ে সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে প্রথমে লিফলেট বিতরণ করা হচ্ছে। আগামি ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার একই দাবিতে শহরের টাউন হল মোড়ে সংহতি সমাবেশ করা হবে।