ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

হস্তমৈথুনে তুঙ্গে কিয়ারা, কে এই অভিনেত্রী?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ৩০ জুন ২০১৮
হস্তমৈথুনে তুঙ্গে কিয়ারা, কে এই অভিনেত্রী?

ক’দিন আগে করণ জোহরের স্বল্পদৈর্ঘ্য ছবি ‘লাস্ট স্টোরিজে’এ হস্তমৈথুন দৃশ্যে অভিনয় করে রীতিমত ঝড় তুলে দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথম থেকেই এই দৃশ্যটি নিয়ে সমালোচনা তুঙ্গে।

এমনকি সেই বিতর্কিত দৃশ্যের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান, যাতে ক্ষুব্ধ হয়েছেন স্বয়ং গায়িকার পরিবারও।

এরপর আরো একবার তোপের মুখে পড়েন এই অভিনেত্রী? মূলত কে এই অভিনেত্রী? চলুন জেনে নেয়া যাক তার সম্পর্কে।

কিয়ারা আদভানির আসল নাম আলিয়া। ভারতের মুম্বাইয়ের এক সিন্ধি পরিবারে তার জন্ম। নায়িকার বাবার নাম জগদীপ আদবানি। তিনি একজন পেশায় ব্যবসায়ী।

কিয়ারা শৈশবে মুম্বাইয়ের ক্যাথিড্রাল অ্যান্ড জন কোনন স্কুলে পড়ালেখা করেন। তিনি স্নাতক সম্পন্ন করেন মাস কমিউনিকেশনে জয় হিন্দ কলেজ থেকে।

অবসর সময়ে এই অভিনেত্রী আমেরিকান টিভি সিরিজ দেখতে পছন্দ করেন।

বলিউডে কিয়ারা আদবানির প্রথম ছবি কবীর সদানন্দর কমেডি ড্রামা ‘ফাগলি’। হিন্দি ছবির পাশাপাশি তিনি দু’টি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। ওই ছবি দুটিতে তাকে মহেশ বাবু এবং রাম চরণের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে।

এ ছাড়া মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরিতে’ তার স্ত্রী সাক্ষীর ভূমিকায় দেখা যায় কিয়ারাকে।

কিয়ারার সর্বশেষ ছবি ‘ লাস্ট স্টোরিজ’ বড়পর্দার জন্য নয়, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি। আর এতেই তিনি বেশ কয়েকদিন ধরেই আলোচিত করণ জোহরের স্বল্পদৈর্ঘ্য লাস্ট স্টোরিজ ছবির হস্তমৈথুন দৃশ্য নিয়ে।

ডেইলি বাংলাদেশ/জেডআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!