যৌন জীবন নিয়ে সুখী নন কিয়ারা, চটেছেন লতা!
‘ভীরে দে ওয়েডিং’ সিনেমায় কিছু দিন আগে হস্তমৈথুন দৃশ্য করার কারণে বিতর্কে জড়ান বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। তার সে দৃশ্য নিয়ে ব্যাপক সমালোচনাও হয়। এবার একই কারণে বিতর্কের মুখে পড়েছেন দক্ষিণী তারকা কিয়ারা আদভানি।
নেটপ্লিক্স প্রযোজিত ‘লাস্ট স্টোরিস’ নামক একটি সিনেমা মুক্তি পায় এমনই এক দৃশ্য। যেখানে রয়েছে চারটি আলাদা গল্প। আর এ গল্পগুলোতে উঠে এসেছে শরীরী প্রেমের কথা। ছবিটি পরিচালনা করেছেন বলিউডের খ্যাতনামা চার পরিচালক করণ জোহর, অনুরাগ ক্যাশপ, জয়া আখতার ও দিবাকর বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যে করণ জোহর পরিচালিত গল্পে অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও ভিকি কৌশল। সেখানে দেখা যায়, যৌন জীবন নিয়ে সুখী নন কিয়ারা। তার স্বামী ভিকি তাকে সন্তুষ্ট করতে পারেন না।

আর তাই তিনি কৃত্তিম উপায়ে হস্তমৈথুন করেন। এমনই একটি অস্বস্তিকর দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান। আর এজন্যই ক্ষুব্ধ হয়েছেন এই শিল্পীও।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন লতা মঙ্গেশকরের পরিবার। তাদের পক্ষ থেকে জানানো হয়, করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গম’ ছবিতেই গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। ভজন আঙ্গিকে গাওয়া গানটি গেয়ে তিনি সেই সময় দারুণ খুশি হয়েছিলেন।
কিন্তু এখন গানটির এমন ব্যবহারে তিনি একেবারেই হতাশ হয়েছেন। করণ জোহর এমনটা না করলেও পারতেন বলে মন্তব্য করেছেন লতা মঙ্গেশকরের পরিবার। বলা যায় তিনি বেশ চটেছেনও বটে।
ডেইলি বাংলাদেশ/জেডআই