[ বিনোদন ]
স্বামী নয় হস্তমৈথুনই কিয়ারার প্রকৃত সুখ!
কিছুদিন আগে ‘ভীরে ডী ওয়েডিং’-এ স্বরা ভাস্করের হস্তমৈথুনের দৃশ্য নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বলিউড। নেটিজেনদের মতামত স্বরা কেন এমন দৃশ্য প্রকাশ্যে করলেন!
কিন্তু, এবার স্বরার পর হস্তমৈথুনের দৃশ্যে অভিনয় করে বিতর্কে জড়ালেন কিয়ারা আদবানি! সম্প্রতি করণ জহরের সিনেমা ‘লাস্ট স্টোরিস’ মুক্তি পায় নেটফ্লিক্সে। আর সেখানে একজন নব বিবাহিত ঘরণীর ভূমিকায় দেখা যায় তাকে।

এতে যিনি নিজের যৌন জীবন ও স্বামীকে নিয়ে একেবারেই খুশি নন। তাই তার অজান্তেই শরীরের সঙ্গে চলে তার নানা রকম কীর্তি। সেখানেই একদিন নববধূকে দেখা যায় স্বমেহন করতে! পর্দার গল্প যেমনই হোক না কেন, কিয়ারা আদবানির ওই দৃশ্য নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
এদিকে, কিয়ারা আদবানির পাশাপাশি ওই সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে নেহা ধুপিয়া, বিকি কৌশল, রাধিকা আপ্তে, মনীষা কৈরালা এবং সঞ্জয় কাপুরকে।
ডেইলি বাংলাদেশ/জেডআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!