ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দ্বিতীয় বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী, প্রাক্তন স্ত্রীর আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১:১১, ২৬ মে ২০২৩
দ্বিতীয় বিয়ে করলেন আশীষ বিদ্যার্থী, প্রাক্তন স্ত্রীর আবেগঘন পোস্ট
ছবি: সংগৃহীত

ভারতীয় বড় পর্দার খল অভিনেতা আশীষ বিদ্যার্থী দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে সেই ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ৬০ বছর বয়সে ফ্যাশন ডিজাইনার রুপালি বড়ুয়াকে বিয়ে করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী এ অভিনেতা। এ নবদম্পতির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চমকে গেছে সবাই।

এদিকে আশীষ-রুপালির বিয়ে নিয়ে মুখ খুলেছেন বর্ষীয়ান এ অভিনেতার প্রাক্তন স্ত্রী ও জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজোশি বড়ুয়া।

ইনস্টাগ্রাম স্টোরিতে আবেগপ্রবণ দুটি পোস্টে মনের কথা লিখেছেন রাজোশি। একটিতে লেখেন, ‘আপনার জীবনে যে সঠিক মানুষ সে কখনোই বুঝতেই দেবে না আপনি তার জীবনে কী ভূমিকা রাখেন। তারা এমন কোনো কাজ করবে না যা আপনাকে আঘাত করবে।’

Advertisement

অপর পোস্টে লেখেন, ‘এই মুহূর্তে অতিরিক্ত চিন্তাভাবনা আর সন্দেহ মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার জীবন শান্তিপূর্ণ হোক। আপনি অনেক শক্তিশালী। সকলের আশীর্বাদ প্রয়োজন। কারণ এটা আপনার প্রাপ্য।’

দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত আশীষ বলেন, ‘এই বয়সে রুপালিকে বিয়ে করতে পেরে আমি ভীষণ খুশি। মনের মধ্যে দারুণ ফিলিং কাজ করছে। সকালে কোর্ট ম্যারেজ সেরেছি। বিকেলে গেট টুগেদার করেছি।’
 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!