শুক্রবার (২৪ মার্চ) ৩৬তম বসন্তে পা রাখলেন সাকিব আল হাসান। এদিন সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা। এবার সে তালিকায় যুক্ত হলেন টাইগারদের মিস্টার ডিপেন্ডবল মুশফিকুর রহিম।
বন্ধু সাকিবের জন্মদিনে তাকে নিয়ে আবেঘন পোস্ট দিয়েছেন মুশি।
.png)
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সাকিব। তোমার সব অর্জনে গর্বিত এবং তোমাকে নিজের বন্ধু ও সহকর্মী বলতে পেরে সত্যিই সৌভাগ্যবান।’
সাকিবের সফলতা কামনা করে তিনি আরো লেখেন, ‘ভবিষ্যতে তুমি আরো সফল হও এবং সব রেকর্ড ভেঙে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাও।’
প্রসঙ্গত, আগামী ২৭ মার্চ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও বাংলাদেশ। এরই মধ্যে দু’দলের ক্রিকেটাররা পৌঁছে গেছেন চট্টগ্রামের সাগরিকায়। এছাড়াও সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-২০ ম্যাচও একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।