ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে এবাদতকে স্যালুট দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৯, ২৩ মার্চ ২০২৩
যে কারণে এবাদতকে স্যালুট দিলেন সাকিব
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছে বাংলাদেশের পেসাররা। নজকড়া বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১০১ রান গুটিয়ে দিয়েছে তামিম ইকবালের দল। গুটিয়ে দেওয়ার পথে সব কয়টি উইকেট নিয়েছে পেসাররা। হাসান মাহমুদ নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। তিনটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও দুইটি নিয়েছেন ইবাদত হোসেন। 

এরই মধ্যে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। ম্যাচের ১৯ তম ওভারের ঘটনা। ওই ওভারের শেষ বলে আইরিশ ব্যাটার জর্জ ডকরেলকে ক্লিন বোল্ড করার পর এবাদতের ট্রেডমার্ক সেলিব্রেশন স্যালুট দিয়েছেন উদযাপন করেন। এবাদতের ট্রেডমার্ক সেলিব্রেশনকে স্যালুট জানিয়েছে সাকিব আল হাসান।

এর আগেই ইনিংসের ১৯তম ওভারে সেট ব্যাটার লরকান টাকার (৩১ বলে ২৮) এবাদতের দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!