ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আর প্রেম করবেন না অভিনেত্রী সুবাহ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আর প্রেম করবেন না অভিনেত্রী সুবাহ
সুবাহ

বিয়ে ছাড়া এ মুহূর্তে কোনো প্রেমের সম্পর্কে যাবেন না অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। আর এ কারণেই বিয়ের জন্য ভালো পাত্রের সন্ধান চেয়েছেন তিনি।

সুবাহ অনুরাগীদের বলেছেন, পাত্র দেখেন। ভালো পাত্রই তো পাচ্ছি না। এভাবে বিয়ে করে আমি কি আবার ফেঁসে যাব? ভালো পাত্র দেখেন। ফেসবুক লাইভে এসে এসব কথা জানান তিনি।

অবশ্য এখনো অনেকেই ফেসবুকে তাকে মেসেজ পাঠিয়ে বিয়ের প্রস্তাব দেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

তিনি বলেন, অনেকেই মেসেজ দেয় ফেসবুকে। এগুলো আসলে ডেট করার পাঁয়তারা। কিন্তু দেখা যায় বার্থডের সময় আসলে গিফ্ট দেওয়ার সময় এলে সব সাইলেন্ট হয়ে গেছে।

সুবাহ মডেলিং ও অভিনয় দিয়ে যতটা নজর কেড়েছেন, তার চেয়ে বেশি আলোচনায় এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাসিরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে। ফেসবুক লাইভে এ সম্পর্ক নিয়ে নানা তথ্য জানিয়েছিলেন তিনি।

এরপর ২০২১ সালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বাঁধেন ঘর। তবে এই সম্পর্কও টেকেনি তার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!