ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‘অন্তর পোড়া’ নিয়ে দীপ্তি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২০ জুলাই ২০২২
‘অন্তর পোড়া’ নিয়ে দীপ্তি
ফাইল ছবি

‘অন্তর পোড়া’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন দীপ্তি সরকার। শুধু কণ্ঠই নয়, নির্মাণ হয়েছে ভিডিওচিত্র। সেখানে নিজেই হয়েছেন মডেল।

ইতোমধ্যে গানটির ভিডিওচিত্র দীপ্তি সরকারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন রোজেন রহমান।

গানটির কথা ও সুর করেছেন আল মামুন শাওন, সংগীতায়োজনে এ এস সোহান।

গান প্রসঙ্গে দীপ্তি সরকার বলেন, কথাগুলো অসাধারণ মনে হয়েছে। শ্রোতাদের মন্তব্য জানার অপেক্ষায় রইলাম।

উল্লেখ্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সিলন সুপার সিঙ্গার’-এর ২০১৯ সালের চ্যাম্পিয়ন দীপ্তি সরকার।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!