ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

দ্বৈত গানে সমীরণ ও ঐশী

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ৯ ডিসেম্বর ২০২১
দ্বৈত গানে সমীরণ ও ঐশী
ঐশী (বামে) এবং সমীরণ দেওয়া (ডানে)

প্রকাশ পেতে যাচ্ছে সমীরণ ও ঐশী’র দ্বৈত গান ‘ওরে মন তুই কখন’। সম্প্রতি গানের মিউজিক ভিডিও এর কাজ সম্পন্ন হয়েছে। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমীরণ দেওয়ান।

এ প্রসঙ্গে সমীরণ দেওয়ান বলেন- গানটি তৈরী করার সময় আমার লক্ষ্য ছিল গানটি যেন সব সময় টিকে থাকে। সবার কাছেই ভাল লাগতে হবে এমনটি নয়। দশজন শ্রোতার কাছে যদি গানটা সারাজীবন পছন্দের তালিকায় থাকে এটাই সব থেকে বড় অর্জন। গানটার রেকর্ডিং ও মিউজিকের কাজ অনেকদিন আগেই করা হয়েছিলো। বিভিন্ন জটিলতা ও ব্যস্ততার কারনে গানটা এতোদিনেও প্রকাশ করা হয়নি। তবে এই বছরটা শেষ হওয়ার আগেই আশা করি গানটা প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে রাকিবা ঐশী বলেন- সেরা কণ্ঠ শেষ হবার কিছুদিন পরেই এই গানটায় ভয়েস দিয়েছিলাম। বিষয়টা খুব আনন্দের ছিলো আমার জন্য। এটাই সমীরণ দাদার সঙ্গে আমার প্রথম কাজ ছিল। বেশ কিছুদিন আগে উনার কম্পোজিশনে আরেকটা গানেও ভয়েস দিয়েছি। আশা করি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।।

Advertisement

খুব শীঘ্রই গানটা প্রকাশিত হবে সমীরণ দেওয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!