ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

জেমসের করা মামলায় বাংলালিংক কর্মকর্তাদের জামিন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩৯, ৬ ডিসেম্বর ২০২১
জেমসের করা মামলায় বাংলালিংক কর্মকর্তাদের জামিন
ফাইল ছবি

কপিরাইট আইনে বাংলালিংক মোবাইল অপারেটরের বিরুদ্ধে গত নভেম্বরে মামলা করেছিলেন নগরবাউল ব্যান্ডের প্রধান ভোকাল মাহফুজ আনাম জেমস। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলাটি করেছিলেন জেমস।

সোমবার (৬ ডিসেম্বর) জেমসের মামলা করা মোবাইল অপারেটর বাংলালিংক এর কর্মকর্তাদের স্থায়ী জামিন দিয়েছে রাজধানী ঢাকার একটি আদালত।

বাংলালিংক এর কর্মকর্তারা হলেন, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, টাইগার্স ডেন, এর প্রধান কমপ্লায়েন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাঘাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং ভিএসএসের প্রধান অনিক ধর।

উক্ত দোষীরা আত্মসমর্পণ করলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তাদের জামিনের আদেশ দেন।

এছাড়াও মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও মানাম আহমেদও কপিরাইট ইস্যু নিয়ে বাংলালিংকের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেছিলেন।

তারা অভিযোগ করেন, বাংলালিংক ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের অনুমতি ছাড়াই রকস্টার জেমসের ৬ টি এবং মাইলস ব্যান্ডেড় দু’টি নিজেদের ওয়য়েলকাম টিউন, রিংটোন, অন্যান্য বিজ্ঞাপনে ব্যাবহার করেছেন। যা কপিরাইট আইনের লঙ্ঘন।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!