ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সিনেমা হলে দেখা যাবে প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চুকে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২১
সিনেমা হলে দেখা যাবে প্রয়াত অভিনেতা সাদেক বাচ্চুকে
সাদেক বাচ্চু

ঢাকাই চলচ্চিত্রে ৫০০ সিনেমায় অভিনয় করা দাপুটে অভিনেতা বাচ্চু। বরেণ্য এই অভিনেতা নিয়মিত সিনেমায় অভিনয় করতেন। সিনেমা ছাড়াও মঞ্চ, টেলিভিশনে নিয়মিত ছিলেন তিনি। কিন্তু গত ১৪ সেপ্টেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই শক্তিমান অভিনেতা।

মৃত্যুকালেও তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ ছিল। এর মধ্যে অন্যতম ‘পাগলের মতো ভালোবাসি’। শাহীন সুমন পরিচালিত এ সিনেমাটির শুটিং অনেক আগেই সম্পন্ন করা হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে বলে গণমাধ্যমকে জানান এর নির্মাতা।

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন সাদেক বাচ্চু। সিনেমা প্রসঙ্গে শাহীন সুমন গণমাধ্যমকে বলেন, বাচ্চু ভাইকে নিয়ে আমি অনেক কাজ করেছি। আমার বেশ কয়েকটি সিনেমায় বাচ্চু ভাই অভিনয় করেন। এ সিনেমার পরেও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। সেগুলো মুক্তি পেয়েছে। এটিই বাকি ছিল। এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন তিনি।

শাহীন সুমন আরো বলেন, বিভিন্ন কারণে ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি মুক্তি দেয়া হয়নি। এবার মুক্তির জন্য সিনেমাটি পুরোপুরি প্রস্তুত। আগামী ১৯ ফেব্রুয়ারি সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে।

‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় আসিফ নূরের বিপরীতে অভিনয় করেছেন অধরা খান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুমিত সেনগুপ্ত। সিক্স ডি প্রোডাকশন প্রযোজিত এ সিনেমার কাহিনি, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন পরিচালক নিজেই।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!