ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

অতিরিক্ত ‘ফ্যামিলি ড্রামা’য় টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:৫২, ২৩ ডিসেম্বর ২০২০
অতিরিক্ত ‘ফ্যামিলি ড্রামা’য় টিআরপি তলানিতে, বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল
ফাইল ছবি

বছরশেষে মন খারাপ টিম ‘ফিরকি’র। ১৮ ডিসেম্বর কলাকুশলীদের জানিয়ে দেয়া হয়েছে, ধারাবাহিকের শেষ শুটিং ২৪ ডিসেম্বর। ছোট পর্দায় শেষ সম্প্রচারণ ২ জানুয়ারি। গত সপ্তাহেও এই মেগার রেটিং ছিল ৬.৫। সেই জায়গা থেকে আচমকা শুটিং বন্ধের নির্দেশ আসতেই হতাশ হয়ে পড়েছেন ‘লক্ষ্মী’ ওরফে আর্যা বন্দ্যোপাধ্যায়, ‘রানি’ ওরফে সুজি ভৌমিক। বিষণ্ণ প্রযোজক স্নিগ্ধা বসুও। 

‘ফিরকি’ মূলত তৃতীয় লিঙ্গের মানুষদের গল্প নিয়ে নির্মিত হয়েছিলো। কিন্তু দর্শকেরা এখন এমন গল্প দেখতে নারাজ আর এই কারণেই অনুষ্ঠানটির টিরআরপি নেই বললেই চলে। তাই চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশেই এটি বন্ধ করা হচ্ছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক সিরিয়ালটির সঙ্গে যুক্ত একজন জানান, ট্রান্সজেন্ডার মা লক্ষ্মীর মেয়ে ‘ফিরকি’। তার বিয়ে হয়ে যাওয়ার পর অতি রঞ্জিত ‘ফ্যামিলি ড্রামা’ ঢুকে পরে সিরিয়ালটির গল্পে। আর তাতেই টিআরপির (টেলিভিশন রেটিং পয়েন্ট) একদম তলানীতে চলে এসেছে ‘ফিরকি’।

তবে সিরিয়াল বন্ধ হওয়াকে অস্বাভাবিক মনে করছেন না প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট। তাদের ভাষ্য, সিরিয়াল বন্ধ হওয়া নতুন কিছু নয়। তবে খুব কম নোটিশে বন্ধ করে দেয়া হলো ‘ফিরকি’। দর্শক আর সিরিয়ালটি দেখছে না, তাই বন্ধ করে দেয়া।

এ ব্যাপারে এখন চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না। তারা জানিয়েছে, ২০২১ সালের জানুয়ারি ২ তারিখ পর্যন্ত চলবে ফিরকি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!