[ বিনোদন ]
যমজ সন্তানের পর ফের বাবা হলেন করণবীর
ছবি: সংগৃহীত
করোনা আবহে এবং লকডাউনে বহু সেলিব্রিটি পরিবার থেকেই খুশির খবর উড়ে এসেছে। আনুশকা শর্মা থেকে কারিনা কাপুর সবাই নিজেদের প্রেগিনেন্সির খবর দিয়েছে। এই লকডাউনে অনেক সেলিব্রিটিই এনগেজ হয়েছেন। করেছেন বিয়েও। ঠিক যেমন নেহা কাক্কর, আদিত্য নারায়ণ, কাজল আগরওয়াল। তবে শুধুই বলিউডে নয়, করোনার আবহেই মা হয়েছেন বাংলা সিনেমার মিষ্টি নায়িকা কোয়েল মল্লিক। মা হয়েছেন শুভশ্রীও।
তবে এবার নতুন খবর হলো, ফের বাবা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা করণবীর বোহরা। করণের স্ত্রী তেজে সিধু জন্ম দিলেন ফুটফুটে এক কন্যা সন্তানের। সোশ্যাল মিডিয়ার হাত ঘরে এই খুশির খবর সবার সঙ্গে ভাগ করে নিলেন করণ নিজেই।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে করণ লিখলেন, এখন আমার ঘরে তিন দেবী। লক্ষ্মী, স্বরসতী ও পার্বতী! আমার আরেক কন্যাকে পেয়ে আমি খুবই খুশি। তিন কন্যার বাবা হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।
.png)
করণ আরো লিখলেন, আমার দুই মেয়ে বেলা ও ভিয়েনাও দারুণ খুশি তাদের ছোট্ট বোনকে পেয়ে। তিন মেয়েকে নিয়ে আমি নিজেই তৈরি করে ফেললাম চার্লিস অ্যাঞ্জেল।
২০১৬ সালে করণ যমজ কন্যার বাবা হন। তারপর করণ ও স্ত্রী তেজে সিধুর কোল জুড়ে আসে আরেক কন্যা। কানাডাতেই এই ফুটফুটে কন্যার জন্ম দেন করণের স্ত্রী।
ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!