ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সপরিবারে কোভিড পজিটিভ ছিলেন ‘দ্য রক’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩০, ৩ সেপ্টেম্বর ২০২০
সপরিবারে কোভিড পজিটিভ ছিলেন ‘দ্য রক’
ডোয়াইন জনসন

দ্য রক খ্যাত সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন সপরিবারে কোভিড পজিটিভ ছিলেন। একটি ইন্সটাগ্রাম ভিডিওতে ডোয়াইন জনসন নিজেই এমনটি জানান।

ডোয়াইন জনসন

জানা গেছে, প্রায় আড়াই সপ্তাহ আগে ৪৮ বছর বয়সী অভিনেতা ডোয়াইন জনসন তার স্ত্রী লরেন এবং কন্যা জেসমিন ও টিয়ানার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে অভিনেতা ডোয়াইন জনসন জানিয়েছেন যে, এখন তারা সুস্থ আছেন এবং তাদের আর করোনা নেই।

Advertisement

ইন্সটাগ্রামে ডোয়াইন জনসন বলেন. আমি আপনাদের বলতে পারি যে পরিবার হিসাবে এটি সহ্য করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠিন বিষয় ছিলো। খুব বাজেভাবে আহত হওয়ার চেয়েও কঠিন হলো করোনায় পজিটিভ হওয়া।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!