ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

খোলামেলা দৃশ্যের জন্য গ্রেফতার হওয়া শাহরুখকে মুক্ত করেছিলেন চাঙ্কি পাণ্ডে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ২৪ আগস্ট ২০২০
খোলামেলা দৃশ্যের জন্য গ্রেফতার হওয়া শাহরুখকে মুক্ত করেছিলেন চাঙ্কি পাণ্ডে!
শাহরুখ খান ও চাঙ্কি পাণ্ডে

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপদে আপদে সবসময়ই ছায়া দিয়েছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডে। পারিবারিকভাবেই দুই বন্ধু জড়িয়ে আছেন দীর্ঘদিন। শুধু তারা দুজনেই নয়, শাহরুখ খানের মেয়ে সুহানা এবং চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাও ঘনিষ্ঠ বান্ধবী। তবে শাহরুখ-চাঙ্কির সম্পর্কটা সবসময়ই অনন্য। একবার খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য শাহরুখকে গ্রেফতার হয়েছিল। সেবার তার জামিনের ব্যবস্থা করেছিলেন চাঙ্কি পাণ্ডে।

শাহরুখ খান ১৯৯২ সালে কেতন মেহতা পরিচালিত ‘মায়া মেমসাব’ নামের ছবিতে অভিনয় করেন। ছবিতে শাহরুখের নায়িকা ছিলেন দীপা শাহি। এই ছবিতে শাহরুখ-দীপার অত্যন্ত ঘনিষ্ঠ একটি শয্যাদৃশ্য ছিল। সেই দৃশ্য নিয়ে সে সময় যথেষ্ট বিতর্ক ও আলোচনা হয়। পরে সেই দৃশ্য সেন্সর বোর্ডের নির্দেশে বাদও দেয়া হয়। 

কিন্তু ওই দৃশ্যে অভিনয় করতে দু’জনের মধ্যে কোনো ধরনের জড়তা না থাকায় নির্মাতা শাহরুখ-দীপাকে একসঙ্গে হোটেলে রাত্রিবাসের ব্যবস্থা করেন। পরের দিন নাকি শুধু পরিচালক কেতন ও তার ইউনিটের প্রধান ক্যামেরাম্যানের উপস্থিতিতে শুটিং করা হয়। এমন খবর প্রকাশ করে বলিউডের চলচ্চিত্র বিষয়ক একটি পত্রিকা। 

এই খবর পড়ে শাহরুখ অত্যন্ত ক্ষুব্ধ হন। এক দিন এক ফিল্মি পার্টিতে ওই পত্রিকার এক সাংবাদিকের সঙ্গে প্রকাশ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কিং খান। যদিও ওই খবর কোনো সাংবাদিকের সূত্রে পাওয়া গিয়েছে, তা প্রকাশ করেনি পত্রিকাটি। কিন্তু কোনোভাবে শাহরুখের ধারণা হয়ে গিয়েছিল, পার্টিতে থাকা ওই সাংবাদিকেরই কাজ সেটা।

এর পর বেশ কয়েক বার ফোনে হুমকি দেন ওই সাংবাদিককে। সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সামনেই তাকে তীব্র ভাষায় আক্রমণও করেন কিং খান। শাহরুখ এর পরেও ওই সাংবাদিককে ফোনে কটূক্তি করে যাচ্ছিলেন। আতঙ্কিত সাংবাদিক পুলিশের কাছে অভিযোগ করলে মুম্বাইয়ের বান্দ্রা থানায় গ্রেফতার হন শাহরুখ।

কিন্তু তার সামাজিক পরিচয়ের কথা ভেবে শাহরুখকে লক আপে রাখা হয়নি। এমনকি, থানায় অনেক অফিসার তার অটোগ্রাফও নেন। শেষ অবধি গভীর রাতে থানায় যান শাহরুখের বন্ধু অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তিনি গিয়ে শাহরুখ খানের জামিনের ব্যবস্থা করেন।

ডেইলি-বাংলাদেশ/এনএ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!