ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

পায়ে চিড় হয়েছে শাওনের, রয়েছেন বিশ্রামে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩২, ১৮ আগস্ট ২০২০
পায়ে চিড় হয়েছে শাওনের, রয়েছেন বিশ্রামে
ছবি: সংগৃহীত

অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনের পা মচকে গেছে। শনিবার ফেসবুকে ব্যান্ডেজ করা পা ও দুটি ক্রাচের ছবি দিয়ে আহত হওয়ার ব্যাপারটি জানান তিনি। 

এদিকে ১৬ আগস্ট নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন শাওন। সেখানে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। এরপর ডান পা প্লাস্টার করে দিয়েছেন চিকিৎসক। এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে গোড়ালি মচকে গেছে তার। এরপর ব্যাথায় চিৎকার চেঁচামেচি করেছেন। চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ সেবন করছেন। ফিজিওথেরাপি দিয়েছেন। আপাতত পায়ের ব্যথা খুব বেশি হচ্ছে না।

গত ১৬ মার্চ নিউইয়র্ক থেকে দেশে ফেরেন শাওন। দেশে এসে কোয়ারেন্টাইনেও ছিলেন। করোনার এই সময়ে জরুরি কাজ না হলে বাইরে যান না তিনি। এই সময়ে ইউটিউব চ্যানেল চালু করেছেন। ঘরোয়া আড্ডার কিছু গান আপলোড করেছেন সেই চ্যানেলে। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!