ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

এবার নিরব-ইমনের এক ঘণ্টার সঙ্গী শাওন

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪০, ১১ আগস্ট ২০২০
এবার নিরব-ইমনের এক ঘণ্টার সঙ্গী শাওন
নিরব, মেহের আফরোজ শাওন ও ইমন

লাইভ টেকনোলজিসের লাইভ রেডিওর একটি অনুষ্ঠান উপস্থাপন করছেন চিত্রনায়ক নিরব-ইমন। ‘নিরব-ইমনের সাথে লাইভ রেডিও’র এক ঘণ্টা’ নামের এই আয়োজনে আজকের অতিথি হয়ে আসছেন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে শাওন জানাবেন নিজের জীবনের অজানা গল্প।

ঈদের দিন চিত্রনায়ক শাকিব খানকে সঙ্গে নিয়ে যাত্রা হয় অনুষ্ঠানটির। এরপর থেকে প্রতিনিয়তই চমক নিয়ে হাজির হচ্ছেন নিরব-ইমন। আসিফ আকবর, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, মেহজাবিন, মিথিলা, রিয়াজের মতো তারকাদের উপস্থিতিতে প্রতি পর্বে গল্প-আড্ডায় উঠে এসেছে মজার মজার অজানা সব তথ্য।

ধারাবাহিকতায় আজকের পর্বের অতিথি হয়েছেন মেহের আফরোজ শাওন। আড্ডায় উপস্থিত হয়ে তিনি নিজের জীবনের অজানা গল্পের পাশাপাশি দর্শকদের শোনাবেন তার অভিনয় ক্যারিয়ারের নানা চমকপ্রদ সব গল্প। অনুষ্ঠানটি রাত ৯টায় শুরু হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!