ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

একইসঙ্গে দুইহাতে লিখতে পারতেন সুশান্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ২২ জুন ২০২০
একইসঙ্গে দুইহাতে লিখতে পারতেন সুশান্ত
ছবি: সংগৃহীত

মাত্র এক সপ্তাহ হল বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে এরইমধ্যেই ১৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। 

এদিকে তার মৃত্যুর পরই অনেক অজানা ভিডিও প্রকাশ্যে আসতে শুরু করেছে। তেমনই এক ভিডিও থেকে তার প্রতিভা সম্পর্কে জানা গেছে। একসঙ্গে দুই হাত দিয়েই লিখতে পারতেন সুশান্ত। 

ভিডিওটিতে দেখা গেছে, দুই হাতে দুটি কলম নিয়ে একসঙ্গে লিখছেন তিনি।  বিশেষজ্ঞদের মতে, এটি কোনো সাধারণ প্রতিভা নয় বা এই প্রতিভা সবার মধ্যে থাকে না। কিছু সীমিত মানুষের মধ্যেই এই প্রতিভা থাকে।

Advertisement

অনেকেই মনে করেন, বলিউডের সবার সঙ্গে টক্কর দেয়ার মতো গুণ ছিল সুশান্তর মধ্যে। তাই তার অকাল মৃত্যুতে ভক্তরা হতাশ হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!