ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চার মাসেরও কম সময়ে রেমিট্যান্স ১ হাজার ৩৮৯ কোটি ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। অর্থবছরের প্রথম চার মাসেরও কম সময়ে (২৩ নভেম্বর পর্যন্ত) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৩৮৯ কোটি মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ২৪২ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, নভেম্বরের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২২৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে নভেম্বরের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
এদিকে, ২৩ নভেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এতে চলতি মাসেও রেমিট্যান্স প্রবাহের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে।