ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

দুর্দিনে প্রিয়জনকে হারালেন সালমান খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৯, ৩১ মার্চ ২০২০
দুর্দিনে প্রিয়জনকে হারালেন সালমান খান
সালমান খান

লকডাউনের মাঝেই মৃত্যু। হ্যাঁ, এমনই এক দুঃখজনক ঘটনা ঘটে গেল বলিউড অভিনেতা সালমান খানের পরিবারে সঙ্গে। চলে গেলেন অভিনেতার ভাতিজা আবদুল্লা খান।

সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু খবর শেয়ার করে সালমান জানিয়েছেন, আবদুল্লা তোমায় খুব মিস করব।

সালমান খান এবং তার ভাতিজা আবদুল্লা খান

জানা গিয়েছে, বহুদিন ধরেই ব্লাডসুগারের সমস্যায় ভুগছিলেন আবদুল্লা। তবে দু’দিন আগেই ফুসফুসে সংক্রমণ হয়। শারীরিক অবস্থার অবণতি হওয়ার কারণেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালেই মৃত্যু হয় আবদুল্লার।

সালমান খান জানিয়েছেন- জিম করে ফিট থাকলেও, ভিতর ভিতর খুব একটা সুস্থ ছিলেন না আবদুল্লা। ওর চলে যাওয়াটা খুব বড় ক্ষতি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!