ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

ওজন কমিয়ে ৯৬ থেকে ৪৬ কেজিতে সারা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭:০৫, ৮ অক্টোবর ২০১৯
ওজন কমিয়ে ৯৬ থেকে ৪৬ কেজিতে সারা!
সারা আলি খান

বলিউড অভিনেতা সাইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খানের ভক্তের সংখ্যা অসংখ্য। দুটি ছবিতে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। কিন্তু এক সময়ে এই সারাই একাধিক বার বিভিন্ন রকমের তির্যক মন্তব্যের শিকার হয়েছেন। কারণ, তখন তার ওজন ছিল ৯৬ কেজি। কিন্তু এখন তার ওজন ৪৬ কেজি। 

ভারতীয় এক সংবাদমাধ্যমকে সারা জানান, তিনি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছিলেন। হরমোন জনিত এই রোগের জন্যই মাত্রাতিরিক্ত ওজন বেড়ে যায় সারার। পিসিওএস-এর ফলে ওজন কমাতেও অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। সেই দুঃসময় কাটিয়ে সারা এখন সুস্থ। ওয়ার্কআউটের পাশাপাশি ডায়েটেও অনেক নিয়ম মেনে চলেছেন।  

সারা বলেন, মোটা ছিলাম বলে অনেক কথা শুনতে হয়েছে। এটা জীবনের একটি বাজে অভিজ্ঞতা ছিলো। ৫০ কেজি ওজন কমিয়ে ছবিতে কাজ করতে পারবো সেটা ভাবিনি। তবে চেষ্টা ও পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমার নিজের কাছেই অবাক লাগে বিষয়টি ভাবলে। তবে এখন সবাই আমার রূপ, শারীরিক সৌন্দর্যের প্রশংসা করেন। তবে শরীর নিয়ে কারোই মন্তব্য করা ঠিক নয়। এটা মন ভেঙে দেয়। যেমনটা ভেঙে ছিলো আমার।

মাত্র চার বছর বয়সে, সারা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র ক্যারিয়ারে পদার্পণের জন্য অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অনুপ্রেরণা ছিল তার। ২০১৮ সালে রোমান্টিক চলচ্চিত্র কেদারনাথ-এ অভিনয় করার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সারা। এরপর অভিনয় করেছেন সিম্বা নামের চলচ্চিত্রে। 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!