একাডেমি কাপের সেমিতে শামস-উল-হুদা ও গেন্ডারিয়া
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দিনে জয় পেয়েছে যশোরের শামস-উল হুদা এফএ এবং ঢাকার গেন্ডারিয়া এফএ।
মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে যশোরের শামস-উল হুদা এফএ। কুড়িগ্রাম এফএকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনালে উঠে শামস-উল-হুদা এফএ। পল্টন ময়দানে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫ গোল করে দলটি।
দিনের দ্বিতীয় ম্যাচে কেরানীগঞ্জ এর বিপক্ষে ৩-২ গোলে গেন্ডারিয়া জয় পায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল গেন্ডারিয়া। ম্যাচ সেরা গেন্ডারিয়ার হৃদয় দুই গোল করেন।
.png)
আগামীকাল প্রথম সেমি ফাইনালে মুখোমুখি হবে এমকে গ্যালাকটিকো সিলেট বনাম এফসি খুলনা। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।
দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে শামস-উল-হুদা এফএ বনাম গেন্ডারিয়া এফএ। ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ৩টায়।
বসুন্ধরা কিংসের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের আয়োজনে নতুন প্রতিভার অন্বেষণে স্লোগান নিয়ে মোট ১২টি একাডেমি দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়ায় এ টুর্নামেন্ট।
ডেইলি বাংলাদেশ/সালি