ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আবু সাইদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

বেরোবি প্রতিনিধি:
প্রকাশিত: ১৭:০৫, ৫ জানুয়ারি ২০২৫
আবু সাইদ হত্যা: বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার
ছবি: ডেইলি বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত প্রমাণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের আগে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের নির্বাচন হবে না বলে জানানো হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ১০৯তম সিন্ডিকেট সভা শেষে বিকেল ৪টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। 

উপাচার্য জানান, দুই সেমিস্টারের জন্য ৩৩জন শিক্ষার্থী এবং এক সেমিস্টারের জন্য ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সাবেক ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Advertisement

তিনি আরো বলেন, ছাত্রসংসদ নির্বাচনের আগে কোনো ধরনের শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচন হবে না।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!