ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৫ জানুয়ারি ২০২৫
বেরোবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ছবি: ডেইলি বাংলাদেশ

গতকাল শনিবার (৪ জানুয়ারি) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে কিছুসংখ্যক শিক্ষার্থী। ঐ তিন দাবি মানা না হলে ক্যাম্পাসে তালা ঝুলানোর হুঁশিয়ারি দেওয়া হয়। এবার এমন হুঁশিয়ারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বেরোবি ছাত্রদল।

রোববার সকাল সাড়ে ১১টায় শাখার উদ্যোগে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন ইসলামের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি শুরু হয়ে পার্কে মোড়ে এসে শেষ হয়।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল বেরোবি শাখার সদস্য সচিব রাশেদ মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বেরোবি
লিংক সফলভাবে কপি হয়েছে!