ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০২৫ সালের এসএসসি-এইচএসসি নিয়ে নতুন যে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২১, ২৮ অক্টোবর ২০২৪
২০২৫ সালের এসএসসি-এইচএসসি নিয়ে নতুন যে সিদ্ধান্ত
ফাইল ফটো

আগামী বছর ঈদুল ফিতরের ছুটির পর এসএসসি ও ঈদুল আজহার পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে সরকার। এরমধ্যে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি ও ২০২৩ সালে প্রণীত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এইচএসসি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে।

বড় কোনো অঘটন না ঘটলে এই দুই সময়ে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে চায় সরকার। 

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। আগামী বছর রমজান শেষে ৩১ মার্চ অথবা ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রোজা ও ঈদের ছুটির পর ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হতে পারে। সেভাবে প্রস্তুতি চলছে।

Advertisement

অন্যদিকে ঈদুল আজহার ছুটির পর এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার পরিকল্পনা রয়েছে। আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী জুনের শেষদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!