মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ শহরের কাঠগোলা অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সামনে অবস্থান গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব দেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন।
.png)
এছাড়া কর্মসূচিতে ময়মনসিংহের নটরডেম কলেজের ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম স্বাধীন ও প্রিন্স, আনন্দমোহন কলেজসহ ময়মনসিংহ শহরস্থ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে।
এ সময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ইংরেজি ও আইসিটি বিষয়ে নমনীয়ভাবে খাতা দেখে রেজাল্ট পূর্ণ বিবেচনা করে বৈষম্যহীন ফলাফল অন্যান্য শিক্ষা বোর্ডের ন্যায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের রেজাল্টের মূল্যায়নের দাবি জানান শিক্ষার্থীরা।