এ অবস্থায় উপাচার্য নিয়োগের দাবিতে কুষ্টিয়া-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এ সময় ‘ঢাবি-জাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়, ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’ ইত্যাদি স্লোগান দেয় তারা।
.png)
সমন্বয়ক এস এম সুইট বলেন, অতি দ্রুত আমরা সৎ ও দক্ষ একজন ভিসি চাই। ভিসি নিয়োগ না হলে এই আন্দোলন চলবে।
এর আগে, শুক্রবারও উপাচার্য নিয়োগের দাবিতে মিছিল ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচিতে পালন করে ইবি শিক্ষার্থীরা।
গত ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজ পদ থেকে অব্যাহতি নেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৩ তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এর পর পরই পদত্যাগ করেন উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ পদধারী কর্মকর্তারা। এতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও একাডেমিক কার্যক্রম অনেকাংশে বিপর্যস্ত হয়ে পড়েছে।