ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ  

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৭, ২০ সেপ্টেম্বর ২০২৪
উপাচার্য নিয়োগের দাবিতে ইবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ  
ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল

অবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দ্রুত সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত উপাচার্য নিয়োগের দাবি জানান।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন। পরে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। 

মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা

Advertisement

এ সময় তারা ‘সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে’, ‘ভিসি ভিসি ভিসি চাই’, ‘ইবিতে ভিসি চাই’, ‘ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়’, ‘সংস্কারমনা ভিসি চাই’ ‘দুর্নীতিমুক্ত ভিসি চাই’, ‘সৎ ও সাহসী ভিসি চাই’, ‘সেশনজটের কবর চাই’ সহ বিভিন্ন শ্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এরই মধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেছে। কিন্তু ইবিতে এখনো উপাচার্য দেওয়া হয়নি। ফলে আমাদের শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ঠিকমতো আমাদের ক্লাস হচ্ছে না। উপাচার্য না থাকায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আমরা চাই অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হোক। সেই সঙ্গে একজন সৎ, যোগ্য ও সংস্কারমনা উপাচার্য নিয়োগের দাবি জানাই।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!