ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বাইনারি সাস্টের নেতৃত্ব নতুন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ২২ মে ২০২৪
বাইনারি সাস্টের নেতৃত্ব নতুন মুখ
ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘বাইনারি সাস্ট’র ৮ম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের মো. আবু বকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মমিনুর রশিদ শুভ মনোনীত হয়েছেন। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

বুধবার (২২ মে) দুপুরে সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন, প্রশিক্ষণ পরিচালক শান্ত বাবু দাস, প্রকল্প সমন্বয়কারী মিনহাজুল খান, সহ সাধারণ-সম্পাদক ইমরান হোসাইন, ফিরোজ মাহমুদ শামীম ও সাখাওয়াত হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মাহমুদা তানজিন, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফিজুন নেসা লামি ও সামিহা আক্তার, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক মোহাম্মদ জুলফিকার রহমান, সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রাইহান কবির ও তন্ময় হাসান শপথ, প্রকাশনা সম্পাদক পৃথা দাশ দৃষ্টি, সহকারী প্রকাশনা সম্পাদক সিনথিয়া রহমান, আইটি এবং ডিজাইন সম্পাদক আয়শা বেগম লাকি, সহকারী আইটি এবং ডিজাইন সম্পাদক মোহাম্মদ আবদুর রহমান আবিদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল তানিম, অফিস সম্পাদক মাহমুদুল হাসান, সহকারী অফিস সম্পাদক মোহাম্মদ আবু রায়হান অন্তর, অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আলভী, সহকারী অভ্যন্তরীণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাকিবুর রহমান শিশির।

কমিটিতে সিনিয়র কার্যকরী সদস্য কাজী তোফাজল ইসলাম ও সাইফুর রহমান জিসান, কার্যকরী সদস্য আমিকা তাবাসসুম অনন্যা, সিরাতুল ইসলাম, তামিম হোসাইন, আল হাসিব ইমন ও ফয়সাল হাসান মনোনীত হয়েছেন।

 

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!