ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় প্রযুক্তির অন্তর্ভুক্তি আবশ্যক: উপাচার্য ড. মশিউর রহমান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ৩০ নভেম্বর ২০২৩
ন্যায় ও সমতা প্রতিষ্ঠায় প্রযুক্তির অন্তর্ভুক্তি আবশ্যক: উপাচার্য ড. মশিউর রহমান 
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ন্যায় ও সমতার সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রযুক্তি সুবিধার অন্তর্ভুক্তি আবশ্যক। এ সুবিধাও সবার জন্য নিশ্চিত করতে হবে। সর্বস্তরের মানুষ যেন প্রযুক্তি সুবিধা ভোগ করতে পারে সেই পদক্ষেপ নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘এমপাওয়ার্ড ২০২৩: এআই পাওয়ার স্কিলস ডেভেলপমেন্ট ফর এ ফিউচার রেডি ওয়ার্কফোর্স সামিট’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, সমাজে এক শ্রেণির মানুষ প্রযুক্তি সুবিধা থেকে বঞ্চিত। আরেক শ্রেণির মানুষ প্রযুক্তিতে খুবই দক্ষ। সমাজের সুবিধাবঞ্চিত শ্রেণিকে মূলস্রোতে নিয়ে আসা এবং তাদের প্রযুক্তির সুবিধার আওতায় এনে অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা আমাদের সবার দায়িত্ব।

Advertisement

তিনি আরো বলেন, তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও চাহিদা পূরণ করে স্কিল গ্যাপ কমাতে হবে। এতে চাকরিদাতা এবং গ্রহীতার মধ্যে সমন্বয় তৈরি হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক সংস্থা ওদাওয়ানী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও ড. ওজেয় কেলা, সংস্থাটির ইভিপি সুনিল দাহিয়া প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!