ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘সহকর্মীদের প্রতি উপাচার্যের সম্মানবোধ অনুকরণীয়’

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১৫ নভেম্বর ২০২৩
‘সহকর্মীদের প্রতি উপাচার্যের সম্মানবোধ অনুকরণীয়’
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সহকর্মীদের প্রতি উপাচার্যের সম্মানবোধ অনুকরণীয়। অনেক বিষয়েই দ্বিমতের মধ্যদিয়ে শুরু হলেও উপাচার্যের দক্ষতায় সমঝোতায় তা শেষ হতো বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

বুধবার (১৫ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক স্মরণে আয়োজিত শোক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

কামালউদ্দীন আহমদ বলেন, ‘উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং একাধারে দক্ষ অ্যাকাডেমিক ও প্রশাসনিক ব্যক্তি হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেছেন।’ 

Advertisement

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং হামদ ও নাত পরিবেশনার মধ্য দিয়ে শোকসভা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান শোক প্রস্তাব পাঠ করেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ সঞ্চালনায় সভায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদদীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বাংলাদেশে ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসেন, কর্মচারী সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন ও সহায়ক কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ বক্তব্য দেন। 

এছাড়াও শোক সভার প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক-এর একমাত্র সন্তান তসলিম হক মোনা বক্তব্য দেন। এ সময় উপাচার্যের সহধর্মিণী নুরুন নাহার বেগম উপস্থিত ছিলেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, দফতরসমূহের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্রনেতৃবৃন্দ ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন। 

প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিগত তিনদিন ধরে শোক পালন করছে। এছাড়াও সদ্য প্রয়াত উপাচার্যের স্মরণে শোক বই আগামীকাল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!