ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সাত কলেজের ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ২২ জুন ২০২৩
সাত কলেজের ‘খ’ ইউনিটের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান (খ) ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাত কলেজের ওয়েবসাইট (https://collegeadmission.eis.du.ac.bd/) লগইন করে এইচএসসি ও এসএসসি পরীক্ষার রোল নম্বর এবং বোর্ড দিয়ে দাখিলে ক্লিক করতে হবে। এরপর যে ইউনিট লেখা থাকবে সেই ইউনিটের ওপর ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।

Advertisement

এর আগে গত মাসের ১৬ জুন (শুক্রবার)  সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!