ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম: ঢাবি চ্যাম্পিয়ন, রানার্সআপ ববি

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৯, ১৫ জুন ২০২৩
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম: ঢাবি চ্যাম্পিয়ন, রানার্সআপ ববি
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারামে ঢাবি ও ববির খেলোয়াড়রা। ছবি: ডেইলি বাংলাদেশ

এ বছরের আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারামে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পাশাপাশি এতে রানার্সআপ হয় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। 

বুধবার (১৪ জনু) বিকেলে ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-১ হেরে রানার্সআপ হয় ববি।

এদিকে গ্রুপ পর্বে সবকয়টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে ববির ক্যারাম দল৷ সেমিতে চট্টগ্রাম ভেটনারি বিশ্ববিদ্যালয়কে ২-০ তে হারিয়ে ফাইনালে উঠে তারা৷

Advertisement

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যারাম দলের অধিনায়ক শেখ ইমদাদুল ইসলাম বলেন, ক্যারাম খেলায় আত্মবিশ্বাস অনেক গুরত্বপূর্ণ। আত্মবিশ্বাস ও কৌশল অবলম্বনে আমাদের এতদূর আসতে সাহস যুগিয়েছে। আশা করি, আগামীতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করব।

প্রসঙ্গত, দুইটি গ্রুপে মোট সাতটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে এবারের টুর্নামেন্টটে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি ববি
লিংক সফলভাবে কপি হয়েছে!