ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

ঘূর্ণিঝড় মোখা: পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এসএসসির বিষয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১০, ১১ মে ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এসএসসির বিষয়ে সিদ্ধান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন, চলমান এসএসসি পরীক্ষা স্থগিত করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তিনি গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। 

পরিস্থিতি খারাপ হলে পরীক্ষা কী শুধু উপকূলীয় অঞ্চলে স্থগিত হবে, নাকি সারাদেশে স্থগিত হবে এমন প্রশ্নে বোর্ড চেয়ারম্যান বলেন, এটাও পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড সূত্র বলছে, এর আগে পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে এ ধরনের দুর্যোগের সময় কেন্দ্রীয়ভাবে সব পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন সময়সূচিতে স্থগিত পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

এদিকে সকালে আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৯৫ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। এটি আরো ঘণীভূত হয়ে শুক্রবার সকাল পর্যন্ত উত্তর-উত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। 

সারাদেশে গত ৩০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এখন মাঝপথে। ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাব্য দিন হিসেবে যে রোববারের কথা বলা হচ্ছে, সেদিনও পরীক্ষা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি/এআর
ট্যাগ: ঢাকা
লিংক সফলভাবে কপি হয়েছে!