ঢাকা,  বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

সিকৃবির অর্থ ও হিসাব শাখার নতুন পরিচালক ড. মোশাররফ

সিকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২৩
সিকৃবির অর্থ ও হিসাব শাখার নতুন পরিচালক ড. মোশাররফ
অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি অফিস আদেশের মাধ্যমে তাদেরকে এই নিয়োগ প্রদান করা হয়। 

জানা যায়, আগামী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার ১১তম পরিচালক পদে কৃষিতত্ত্ব ও হাওর কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞার স্থলাভিষিক্ত হন। 

অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে ও যথার্থভাবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. নূর হোসেন মিঞা ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর থেকে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!