রোববার সকালে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে এক আলোচনায় সভায় মিলিত হয়।
রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং লাইব্রেরি কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন।
.png)
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন লাইব্রেরি কমিটির সদস্য ও আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম.এম জহুরুল ইসলাম, লাইব্রেরি কমিটির সদস্য ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মো: মাহাবুবুল আলম।
সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. কামাল হোসেন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদ হাসান খান তুষারসহ বিভিন্ন দফতর, বিভাগ, শাখা প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।