ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রাবিতে অধ্যাপক তাহের আহমেদকে স্মরণ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
রাবিতে অধ্যাপক তাহের আহমেদকে স্মরণ
খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক সোহেল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, প্রো-ভিসি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, বিভাগের প্রাক্তন শিক্ষক ড. মো. বদরুল ইসলাম, অধ্যাপক মো. শফিকুল আলম, অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, অধ্যাপক সৈয়দ শামসুদ্দিন আহমেদ বক্তব্য দেন।

Advertisement

স্মরণসভায় ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তার বক্তব্যে দ্রুত এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরের দাবি জানান।

প্রসঙ্গত, অধ্যাপক এস তাহের আহমেদ ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে ক্যাম্পাস্থ বাড়ি থেকে নিখোঁজ হন। ৬ ফেব্রুয়ারি ঐ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় ২০০৮ সালে দোষী সাব্যস্ত হয়ে ড. মিয়া মো. মহিউদ্দিনসহ সালাম, নাজমুল ও জাহাঙ্গীরের ফাঁসির রায় হয়।

এরপর ২০১৩ সালে উচ্চ আদালতে ড. মিয়া মো. মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসির রায় বহাল থাকে এবং সালাম ও নাজমুলের যাবতজীবন কারাদণ্ড হয়। আপিল বিভাগেও হাইকোর্টের রায় বহাল থাকে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!