ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মহাস্থান রেজিমেন্টে সেরা ক্যাডেট রাবির যোবায়েদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ২৬ জানুয়ারি ২০২৩
মহাস্থান রেজিমেন্টে সেরা ক্যাডেট রাবির যোবায়েদ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী পোস্টাল একাডেমিতে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাস্থান রেজিমেন্টের ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে কাজের দক্ষতার জন্য সেরা ক্যাডেট সম্মাননা পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনসিসির ক্যাডেট যোবায়েদ হোসেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আবু নাইম মন্ডল বিষয়টি জানিয়েছেন। 

তিনি জানান, গত ২০-২৫ জানুয়ারি মহাস্থান রেজিমেন্টের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে সেরা ক্যাডেট সম্মাননা পান রাবি বিএনসিসির ক্যাডেট যোবায়েদ। 

Advertisement

বুধবার (২৫ জানুয়ারি) ক্যাম্পের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী তার হাতে ক্রেস্ট তুলে দেন।

যোবায়েদ হোসেন রাবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি রেজিমেন্ট ক্যাম্পে ফায়ারিং, বাদ্যযন্ত্র বাজানো, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ আরো কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করেন।

যোবায়েদ হোসেন বলেন, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি নিজের সফলতা অর্জনের জন্য। তাই আমার চেষ্টার স্বীকৃতি স্বরূপ সেরা ক্যাডেট নির্বাচিত হয়েছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আবু নাইম মন্ডল বলেন, আমরা আমাদের ক্যাডেটদের দক্ষ হওয়ার জন্য সর্বোচ্চ শিক্ষাটা দিয়ে থাকি। যাতে তারা দক্ষ জনশক্তি হয়ে দেশ ও জাতির সেবা করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!