বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম তাহমিদুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে মোট সাতজনকে পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও আরো ১০ জনকে সার্টিফিকেট দেওয়া হয়।
.png)
ড্রোন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তামিম ই মোহাম্মদ জিনিয়াস। ডিএসএলআর ক্যাটগরিতে প্রথম স্থান অধিকার করেন মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের নাসির আলম, দ্বিতীয় হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নাজমুল আজাদ এবং তৃতীয় পুরস্কার পান অর্থনীতি বিভাগের আবদুল্লাহ আল-মামুন।
মোবাইল ক্যাটগরিতে প্রথম স্থান অর্জন করেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী জহুরুল ইসলাম জোহা, দ্বিতীয় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের রিন্টু তনচংগা এবং তৃতীয় মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের তাজমিনুর রহমান।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক গ্রুপ ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ এডমিন প্যানেল এই প্রতিযোগিতার আয়োজন করে। ২০২২ সালের মার্চে ক্যাম্পাস ফটোগ্রাফি প্রতিযোগিতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ছবি সংগ্রহ করে এডমিন প্যানেল।