পাবিপ্রবিতে বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ক্যাম্পটি আয়োজন করা হয়।
বুধবার (১৯ অক্টোবর) দিনব্যাপী এই চক্ষু ও স্বাস্থ্যসেবা ক্যম্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, বিশ্ববিদ্যালয়ে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য উৎসাহ দিয়ে আসছি। আজকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় এই ধরনের কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. শামীম রেজা, রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, প্রক্টর মো. কামাল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা।