ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

সাত কলেজের সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর 

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১৮ অক্টোবর ২০২১
সাত কলেজের সশরীরে ক্লাস শুরু ২১ অক্টোবর 
রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সশরীরে ক্লাস

আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সশরীরে ক্লাস। বিষয়টি নিশ্চিত করেছেন সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। 

সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আগামী ২১ অক্টোবর থেকে সাত কলেজে সশরীরে ক্লাস শুরু হচ্ছে ৷ অধ্যক্ষদের সাথে আমার আলোচনা হয়েছে ৷ আমরা ক্লাস শুরু করতে প্রস্তুত৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জান সাত কলেজের ক্লাস শুরুর বিষয়ে সার্বিক খোজ-খবর রাখছেন বলেও জানান তিনি৷

২০১৫-১৬ শিক্ষাব‌র্ষের এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের বি‌শেষ বি‌বেচনায় মাস্টা‌র্স ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভ‌র্তি হ‌তে পার‌বে কিনা জানতে চাইলে তি‌নি ব‌লেন, গতবছ‌রে এরকম সুযোগ থাক‌লেও এ বছ‌রে আপাতত সে সু‌যোগ নাই। কারণ প্র‌তি বছ‌রে এরকম সু‌যোগ দি‌লে সেটা তো আর বি‌শেষ বি‌বেচনা থাকে না। তখন এটা নিয়মিত হ‌য়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!