[ শিক্ষা ]
বুয়েট শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি
বুয়েটে শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে সোমবার ভোরে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
বুয়েটের ডা. মাসুক এলাহী জানান, রাত্রিকালীন ডিউটিতে ছিলাম। ছাত্রদের মাধ্যমে খবর পেয়ে শেরে বাংলা হলের প্রথমতলা ও দ্বিতীয়তলার মাঝামাঝি জায়গায় ফাহাদের মরদেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।
চকবাজার থানার ওসি সোহরাব হোসেন জানান, সোমবার ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মধ্য রাতের দিকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবরারের পায়ে এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
অপরদিকে আবরার ফাহাদ মুজাহিদকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন অন্য শিক্ষার্থীরা। তবে কে বা কারা কেন তাকে হত্যা করেছেন বলে ধারণা করছেন জানতে চাইলে তা জানাতে পারেননি তারা।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!