ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

বিসিক শিল্পনগরীতে প্লট পাবেন নারী উদ্যোক্তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৫৯, ২১ আগস্ট ২০২০
বিসিক শিল্পনগরীতে প্লট পাবেন নারী উদ্যোক্তারা
ছবি- সংগৃহীত

বিসিক শিল্পনগরীগুলোতে নারী উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান। 

একই সঙ্গে বিসিক নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি থেকে ঋণ নিতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার আঞ্চলিক উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে সংগঠনটির সদস্যরা কীভাবে বিসিকের নিজস্ব তহবিল (বিনিত) ঋণ কর্মসূচি থেকে ঋণ পেতে পারে সে সংক্রান্ত অনলাইন সভায় তিনি এসব কথা জানান। বিসিক শিল্পনগরীসমূহে ১০ শতাংশ প্লট বরাদ্দের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা অগ্রাধিকার পেয়ে থাকেন।

বিসিক চেয়ারম্যান আরো বলেন, জেলা উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে প্রতিটি জেলায় মেলা আয়োজন করা হবে।  

সভায় আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৬ জন সভাপতি অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন মহা-ব্যবস্থাপক (বিপণন) অখিল রঞ্জন তরফদার, বিসিক ঋণ প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিএম রব্বানী তালুকদার, প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ আঞ্চলিক উইমেন চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা।

ডেইলি-বাংলাদেশ/আরএ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!