[ দেশজুড়ে ]
দুই প্রতিবন্ধী বোনকে পাশবিক নির্যাতন, আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
কুমিল্লার লাকসামে দুই প্রতিবন্ধী বোনকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আজগরা ইউপির সাহাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মনির একই গ্রামের ইব্রাহিম মাস্টারের বাড়ির নূর মিয়ার ছেলে।
লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় সাহাপুর গ্রামের আবু তাহেরের মেয়ে শারীরিক প্রতিবন্ধী রাবেয়া বেগম ও তানিয়া আক্তার স্থানীয় ফার্মেসিতে ওষুধ কিনতে যান। এ সময় বাড়ি ফেরার পথে মনির হোসেন, স্ত্রী মমতা বেগম ও ছেলে কালু মিয়া তুচ্ছ ঘটনা নিয়ে তাদের সঙ্গে ঝগড়া শুরু করে। একপর্যায়ে দুই বোনকে বেদম মারধর করেন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওসি নিজাম আরো বলেন, এ ঘটনায় দুই বোনের ভাই আলমগীর হোসেন ওই রাতেই থানায় অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে মনিরকে আটক করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!