ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

দুই মিনিটে দুর্গন্ধমুক্ত ঝকঝকে সাদা দাঁত পাওয়ার দারুণ কৌশল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫, ৬ এপ্রিল ২০২০
দুই মিনিটে দুর্গন্ধমুক্ত ঝকঝকে সাদা দাঁত পাওয়ার দারুণ কৌশল
হলদেটে দাঁত ঝকঝকে সাদা করার উপায়

ঝকঝকে সাদা দাঁত মানেই মুক্ত ঝরা হাসি। যা সহজেই সবার মন জয় করে। তবে দুর্গন্ধযুক্ত হলদেটে দাঁত কাছের মানুষকেও দূরে ঠেলে দেয়। অনেক সময় তা লজ্জারও কারণ হয়ে দাঁড়ায়।

এর হাত থেকে রেহাই পেতে অনেকেই নানান পদ্ধতি অবলম্বন করে থাকেন। যার ফলাফল সব সময় খুব বেশি ভালো হয় না। তাছাড়া এসব প্রসাধনী দাঁত ও মাড়ির ক্ষতিও করে থাকে। তাই ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপর। যা কোনো ক্ষতি ছাড়াই আপনাকে দেবে দুর্গন্ধমুক্ত ঝকঝকে সাদা দাঁত। আর এর জন্য প্রয়োজন মাত্র তিনটি উপাদান। চলুন তবে জেনে নেয়া যাক মুখের দুর্গন্ধ দূর করে দাঁত ঝকঝকে সাদা করার কৌশলটি-

একটি পাত্রে তিন টেবিল চামচ পরিমাণ পানি নিন। এবার এতে এক চা চামচ লেবুর রস, আধা চা চামচ ফিটকিরি গুঁড়া (পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন) ও আধা চা চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন। বেকিং সোডা মেশানোর পর একটু ফেনা ফেনা হবে। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছু সময় পর সেই ফেনাভাব কেটে যাবে।

এবার একটি পরিষ্কার ব্রাশ নিন। তারপর মিশ্রণটিতে ব্রাশ ডুবিয়ে ভালো করে দাঁত ব্রাশ করুন। এভাবে দুই মিনিট মিশ্রণটি দিয়ে দাঁত ব্রাশ করুন। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে কুলি করে নিন। ব্যস, এবার দেখুন ম্যাজিক! সপ্তাহে দুইবার এই পদ্ধতি মেনে চলুন। আর মিনিটেই পেয়ে যান দুর্গন্ধমুক্ত ঝকঝকে সাদা দাঁত।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!