ডেঙ্গুতে মারা যাওয়া তিনজন ঢাকার বাসিন্দা। আর ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭৭ জনের মধ্যে ঢাকা সিটির ১৪৪ জন এবং ঢাকার বাইরে ৭৩৩ জন রয়েছেন।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ৮৯১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৬ হাজার ৭৯০ জন। মারা গেছেন ১ হাজার ৬২২ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৩৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৫ জন।