বুধবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকা সিটির ১৯৩ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৫৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
.png)
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৫ হাজার ৮১২ জন। আর মারা গেছেন ১ হাজার ৬১৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৯৩৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮১ জন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।