তবে এই রেসিপিটি কিটো, লো কার্ব, মডারেট কার্ব, হাই কার্ব ডায়েটের জন্য প্রযোজ্য। এতে ক্যালরি- ৮৩৭ (সম্পূর্ণ অংশ) এবং ম্যাক্রো- ৮৭.৪ গ্ৰাম প্রোটিন, ৫৪.৬ গ্ৰাম ফ্যাট আছে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক চিকেন কাটলেট তৈরির রেসিপিটি-
উপকরণ: ৩০০ গ্ৰাম মুরগির মাংস (হাড় ছাড়া), আধা কাপ পেঁয়াজ কুচি, সিকি চা চামচ আদা-রসুন বাটা, ধনেপাতা স্বাদ মতো, সিকি চা চামচ গরম মসলা, ২টি ডিম, ব্রেড ক্রাম, লবণ স্বাদ মতো, ২ টেবিল চামচ অলিভ অয়েল।
.png)
প্রণালী: প্রথমে মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিয়ে পেস্টের মতো করে নিন। এরপর তেল বাদে ১ টা ডিমসহ লবণ ও অন্যান্য মসলা মিশিয়ে নিন। এর ফলে অনেকটা ডো এর মত তৈরি হবে, এটি ৩০ মিনিটের জন্য রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে অল্প পরিমাণে তেল গরম করুন। ডো থেকে ছোট ছোট প্যাটি আকৃতির তৈরি করে অবশিষ্ট আরেকটি ডিম ফেটিয়ে নিয়ে তাতে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। চাইলে সামান্য ব্রেড ক্রামে মাখাতে পারেন। এবার হালকা বাদামি হয়ে আসলে নামিয়ে, পরিবেশন করুন।